আর মাত্র ২ দিন বাকি...!

July 25, 2021 Photo Contest
আর মাত্র ২ দিন বাকি...!

আর মাত্র ২ দিন বাকি...!

যারা ছবি সাবমিট করবেন করবেন করে এখনো করেন নি, তারা খুব শীঘ্রই সাবমিট করে ফেলুন। কনটেস্ট কিন্তু খুব জমে উঠেছে...! 



আমরা এতো এতো ছবি পেয়েছি যে তা আসলেই প্রশংসার দাবীদার।

তাই আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা বেষ্ট ১০ টি ছবির পরিবর্তে বেষ্ট ২০টি ছবি বাছাই করা হবে এবং একজন বিজয়ীর পরিবর্তে সেরা ৩ জন ফটোগ্রাফারকে বিজয়ী ঘোষণা করা হবে। এই ৩জন ফটোগ্রাফারকে ৩টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী ঘোষণা করা হবে।

**** ব্রাইড / গ্রুম / ব্রাইড ও গ্রুম
**** মোমেন্টস
**** ক্রিয়েটিভ

তবে অনেকে হয়তো রুলস না পড়ে ছবি দিয়েছেন অথবা মনের ভুলে।
তাদের জন্য সংক্ষিপ্ত আকারে আবার রুলস গুলো জানিয়ে দিচ্ছি।

১/ একজন সর্বোচ্চ ৩টি ছবি সাবমিট করতে পারবেন। যারা অলরেডি ৩টির বেশি ছবি সাবমিট করেছেন, তারা তাদের পছন্দের ৩টি রেখে বাকি ছবিগুলো ডিলেট করে দিতে পারেন। অন্যথায় আমরা প্রথম ৩টি ছবি গ্রহণ করবো।

২/ আপনার ছবিতে অবশ্যই কোন বর্ডার / লোগো / ওয়াটারমার্ক থাকতে পারবে না।

৩/ যাদের ছবি অফিশিয়াল সিলেকশন হয়েছে / হবে, তাদের অবশ্যই ভালো রেজ্যুলুশনের ছবি আমাদের মেইল করতে হবে। এই ব্যপারে আপনার পরবর্তীতে জানিয়ে দিবো।

আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। 

← Back to Information

More Information to Read